স্নাতক অধ্যয়নের পাশাপাশি শিল্প চাহিদা নির্ভর পেশাভিত্তিক দক্ষতা উন্নয়নে কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের নিয়ে বিশেষ সেমিনার করেছে সিটি ইউনিভার্সিটি। রবিবার (২৫ সেপ্টেম্বর ২০২২) বিকেলে সিটি ইউনিভার্সিটি কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাফায়েত হোসেনের সভাপতিত্বে সেমিনারটি পরিচালনা করেন বিআইটিএম লিড ট্রেইনার হাবিবুর রহমান এবং অ্যাসিস্ট্যান্ট ট্রেইনার ফয়সাল আহমেদ।
সেমিনারে জানানো হয়, বিনামূল্যে এই প্রশিক্ষণ নিতে পারছেন শিক্ষার্থীরা। এছাড়া প্রশিক্ষণের জন্য মাসিক নির্দিষ্ট মাত্রায় ভাতাও দেয়া হচ্ছে প্রশিক্ষণার্থীদের । প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদেরকে চাকুরিতে অথবা আত্মকর্মসংস্থানের সহায়তাও দেয় বেসিস-বিআইটিএম।